ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি করায় কর্মচারী আটক

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি::
26

নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরির দায়ে এক কর্মচারীকে আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটেছে।

বাজারের ব্যাগে ভরে নেওয়া বৈদ্যুতিক তারসহ আটক ব্যক্তির নাম নুর নবী। তিনি কারখানার ঢালাই সপে কর্মরত একজন অস্থায়ী চুক্তিবদ্ধ কর্মচারী (টিএলআর)। তার বাড়ি সৈয়দপুর শহরের সাহেবপাড়া আমিন মোড় এলাকায়।

জানা যায়, দুপুরের কর্ম বিরতিতে কারখানা থেকে বের হওয়ার সময় ওই কর্মচারী তার ব্যাগে ভরে বৈদ্যুতিক তার নিয়ে যাচ্ছিল। যা গেইটে চেকিংকালে নিরাপত্তা বাহিনীর সদস্যের হাতে ধরা পড়ে। পরে তাকে জিজ্ঞেসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ জানান, কারখানা সরকারি সম্পদ। এখানে কোনভাবেই চুরি বরদাস্ত করা হবেনা। এমন নির্দেশনা মেনে সকলকে চলতে হবে। নিরাপত্তা বাহিনী সে অনুযায়ী কাজ করছে। সে কারণে এখন কারখানায় কোন চুরি নেই।

এই নিশ্চয়তার ব্যত্যয় ঘটানোয় আটক কর্মচারীকে সতর্ক করে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ইতোপূর্বেও দীর্ঘদিনের পাকা চোর হিসেবে পরিচিত একজন বহিরাগত ক্যারেজ সপে অভিনব কৌশলে চুরির সময় হাতনাতে ধরা পড়ে। তাকে শ্রীঘরে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে