ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে ইটস্ হিউম্যাননিটি’র যাকাত ক্যাম্পেইনে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি::
121

সমাজ উন্নয়ন ও জনসেবা মুলক সংগঠন ‘ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন’ এর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে যাকাত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে এই আয়োজন করা হয়। এতে ৫ শতাধিক মানুষকে সহযোগিতা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।

ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কো চেয়ারম্যান সাইদ হোসেন, এমপির সহকারী মোস্তাফিজুর রহমান ও আল ফারুক একাডেমির শিক্ষক রাকিবুস সালেহীন। সঞ্চালনা করেন খালিদ আজম।

যাকাত ক্যাম্পেইনে ৩০০ জন দুস্থ মানুষ কে খাবার প্যাকেজের আওতায় চাল, ডাল, আলু, পেয়াজ, চিনি, সেমাই, গুড়ো দুধ, ডিমসহ বিভিন্ন পন্য সামগ্রী দেওয়া হয়। এছাড়াও ১০ টি হুইল চেয়ার, ১০ টি ক্র্যাচ, ৮ টি অটো রিকশা, ২ টি ব্যাটারী চালিত ভ্যান, ১২ টি বাই সাইকেল, ১২ টি সেলাই মেশিন, ৩০ জনকে হাঁড়ি পাতিলের প্যাকেজ, ২০ জন মাদরাসার শিশু শিক্ষার্থীকে পায়জামা পাঞ্জাবি দেওয়া হয়।

উল্লেখ্য, সৈয়দপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আখতার হোসেনের ছেলে আদনান হোসেন ও সাইদ হোসেন ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনটি গড়ে তুলেছেন। তারা এই মানবিক উদ্যোগের মাধ্যমে সৈয়দপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে জনসেবা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রতি বছরই ঈদ উপলক্ষে এই কর্মসূচীর পাশাপাশি স্কুল, কারিগরি প্রশিক্ষণ সেন্টার পরিচালিত হচ্ছে। এছাড়াও যে কোন দূর্যোগে ত্রাণ সহায়তা, দরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়া, চিকিৎসা ও বিয়ের ক্ষেত্রে আর্থিক সহযোগিতাও করা হয় বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হোসেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৫৮০ বার পড়া হয়েছে