ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০

নিজস্ব সংবাদ :
14

ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় রোববার (১৯ এপ্রিল) একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের ফলে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কাট্টানারপত্তির ওই বাজি কারখানায় ৩০ জন শ্রমিক নিয়মিত উৎপাদন-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন, ওই সময়েই বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়। জানা গেছে, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল।

শিবকাশী, সাত্তুর এবং বিরুধুনগর সহ নিকটবর্তী শহরগুলো থেকে দমকল ও উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোতে নেয়া হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটল এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখতে একটি মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন এবং নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগর জেলার দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে