ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনতিবিলম্বে সাকসু নির্বাচন বাস্তবায়নের দাবি, আলফাত স্কয়ারে সমাবেশ

সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ::
104

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন (সাকসু) স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ২টার দিকে শহরের কাজীর পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
বিশেষ বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফরহাদ শাহরিয়ার ফাহিম।
এছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল হক জিসান, ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তৃতায় জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে প্রতিটি ছাত্র ও নাগরিকের সমঅধিকার নিশ্চিত হবে। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও আমরা সেই অধিকার এখনো পুরোপুরি পাইনি।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের অন্যতম প্রাণের দাবি ছিল—প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও, সাকসু নির্বাচনের সময় নির্ধারণ হওয়ার পর থেকেই একটি পরাজিত গোষ্ঠী নীলনকশার মাধ্যমে এই নির্বাচন বানচালের চেষ্টা করছে।”

তিনি দাবি করেন, “যারা বারবার ছাত্রসংসদ নির্বাচনে শিক্ষার্থীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে, তারাই আজ সাকসু নির্বাচন বন্ধ করতে ষড়যন্ত্র করছে। সিলেট বিভাগের ছাত্রসমাজ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে।”

বক্তব্যে তিনি প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাকসু সিলেটবাসীর অধিকার, শিক্ষার্থীদের অধিকার। কোনোভাবেই এই নির্বাচন বন্ধ করতে দেওয়া হবে না।”

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচনই শিক্ষার্থীদের অধিকার আদায়ের সাংবিধানিক ও গণতান্ত্রিক মাধ্যম। দ্রুত সাকসু নির্বাচন বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৫৫৬ বার পড়া হয়েছে