ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ডা. মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
136

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল–গোমস্তাপুর–ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মিজানুর রহমান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে গোমস্তাপুর উপজেলার রহনপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, জেলা মজলিসে শূরা সদস্য তরিকুল ইসলাম বকুল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারিফুল ইসলাম, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু।

এছাড়াও ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডা. মিজানুর রহমান তার ইশতেহারে ১১টি খাতে মোট ৫৫ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন। খাতগুলো হলো,  নিরাপত্তা ও স্বচ্ছতা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নয়ন, চিকিৎসা, কর্মসংস্থান, নারীর অধিকার, কৃষি, ধর্ম পালন,  ক্রীড়া, সুস্থ বিনোদন।

ইশতেহারে তিনি বলেন, আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাসস্থানে পরিণত করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য হলো— নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সব কাঁচা রাস্তা পাকাকরণ, রহনপুর থেকে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু, সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, ভোলাহাটকে পৌরসভায় উন্নীত করা।

স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন, প্রশিক্ষিত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় অপারেশন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সেবা চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া শিক্ষিত বেকারদের দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টি, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, কর্মজীবী নারীদের জন্য নারী-বান্ধব কর্মপরিবেশ, বাজার ও জনবহুল এলাকায় নারী-বান্ধব স্যানিটারি ব্যবস্থা, ব্রেস্ট ফিডিং কর্নার ও নামাজের স্থান স্থাপনের ঘোষণা দেন।

কৃষি খাতে সার সংকট নিরসন ও সহজলভ্যতা নিশ্চিত করা, হিন্দু, বৌদ্ধ, সাঁওতালসহ সকল অমুসলিমের ধর্ম পালনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার অঙ্গীকারও করেন তিনি।

ক্রীড়া ও বিনোদন খাতে তিন উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, রামদাস বিলকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা এবং ঐতিহাসিক স্থাপনাসমূহ সংরক্ষণের প্রতিশ্রুতি দেন ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানের শেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং গণমাধ্যমকর্মীদের জন্য তিন উপজেলায় তিনটি প্রেসক্লাব স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৫৮৮ বার পড়া হয়েছে