ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবিকৃতভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার

চেকপোস্ট নিউজ::
9

সরকারকে আত্মঘাতি অবস্থান থেকে সরে এসে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা ডেকে অবিকৃতভাবে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর বারিধারাস্থ সিটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে। তারা জুলাই সনদে স্বাক্ষর এবং গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় যাওয়ার পর সবকিছু ভুলে যেতে বসেছে।”

“শুরুতেই তারা গণভোটকে অবৈধ বললেও এখন তারা এর বৈধতা স্বীকার করে নিয়েছে। তাই সরকারের পক্ষে জুলাই সনদকে পাশ কাটানোর কোন সুযোগ নেই।”

এর পাশাপাশি রাজধানী ঢাকাকে ইসলামী আন্দোলনের অপরাজেয় দুর্গে পরিণত করতে ইসলামী আন্দোলনের সকল স্তরের শক্তিকে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “ইসলামী আন্দোলন কোনো গতানুগতিক রাজনীতি নয় বরং এটি আর্ত-মানবতার কল্যাণে নিবেদিত কাফেলা। তাই ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের প্রচলিত রাজনীতির প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে ধৈর্য, সহনশীলতা, প্রজ্ঞা, দক্ষতা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি বলেন, “নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টির জন্য অধ্যবসায়ী হওয়ার কোন বিকল্প নেই। এজন্য কুরআন, হাদিস ও বেশি বেশি ইসলামী সাহিত্য অধ্যয়ন করে নিজেদের জ্ঞান ও প্রজ্ঞার পরিধি বাড়াতে হবে। সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরামর্শভিত্তিক। দায়িত্ব পালন করতে হবে ইখলাস ও দৃঢ়তার সাথে। তাহলেই ইসলামী আন্দোলন আগামী দিনে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে। দ্বীন প্রতিষ্ঠায় সকলকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।”

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াসি আরাফাত।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে