খুলনা জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ ২১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব তৌসিফ আহমেদ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে বর্তমান পুলিশ সুপার মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে।
প্রশাসনিক সূত্র জানায়, স্বার্থ সংশ্লিষ্ট ও দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।
এ পরিবর্তনের মাধ্যমে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ট্যাগস :



















