ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ ২১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব তৌসিফ আহমেদ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে বর্তমান পুলিশ সুপার মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে।

প্রশাসনিক সূত্র জানায়, স্বার্থ সংশ্লিষ্ট ও দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।

এ পরিবর্তনের মাধ্যমে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৫০২ বার পড়া হয়েছে