কেশবপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্র শিবির-পানি, কলম ও হেল্প ডেস্কে সহযোগিতা

কেশবপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কেশবপুর পৌর শাখা। আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পরীক্ষার প্রথম দিনে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ২ হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে পানি ও কলম বিতরণ করা হয়।
এছাড়াও পরীক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু করা হয়, যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর কলেজ শাখার সভাপতি হাবিবুল্লাহ বিলালী, পৌর শাখার সাধারণ সম্পাদক মেহেদী মিরাজ, সেক্রেটারি মো. শামিম হোসেনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আজ থেকেই শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার্থীদের হাতে রুটিনও তুলে দেওয়া হয় এই কার্যক্রমের অংশ হিসেবে।



















