ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় মাইক্রোচালকের হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ

শেখ মো. শাহিন উদ্দীন, মাধবপুর প্রতিনিধি::
10

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক মাইক্রোবাস চালক সিলেটের জাফলং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল প্রায় ৫টার দিকে জাফলং এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক খোকন মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে যাত্রীও ছিলেন, তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত খোকন মিয়া মাধবপুর উপজেলার মনতলা রামনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, মাধবপুর উপজেলা মাইক্রোবাস চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মহন মিয়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৫০২ বার পড়া হয়েছে