ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে বিএনপির তালিকায় জাতীয় নির্বাচনের প্রার্থীও

চেকপোস্ট নিউজ::
22

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) ৩৫ জনের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের মধ্যে অন্তত দুজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের টিকিটে নির্বাচনে অংশ নেন।

তারা হলেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এবং শেরপুরের ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এর মধ্যে গত নির্বাচনে রাজধানীর ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তুলি। আর শেরপুর সদরে ধানের শীষের টিকিটে ভোটে অংশ নেন প্রিয়াংকা। নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারলেও অবশেষে সংরক্ষিত আসনের মাধ্যমে তাদের সংসদে পাঠাচ্ছে বিএনপি।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুই দিনের ওই সাক্ষাৎকারের ভিত্তিতেই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

সংরক্ষিত আসনের জন্য মোট এক হাজার ২৫টি মনোনয়নপত্র বিক্রি করেছে বিএনপি। তবে শেষ পর্যন্ত ৯০০ জনের মতো জমা দিয়েছেন। তাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি,, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৫০৮ বার পড়া হয়েছে