ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটে অংশগ্রহণে জনগণকে উদ্বুদ্ধকরণ

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটে সচেতনতামূলক সভা

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::
234

জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভোট প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করতে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার তিনমাথা (গোহাটি) এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

সভায় বাংলাদেশ সরকারের **সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’**র মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরে উদ্বুদ্ধকরণ বার্তা প্রচার করা হয়। একই সঙ্গে জুলাই বিপ্লব বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মো. রায়হানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং সাধারণ জনগণ।

সমগ্র আয়োজনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এবং পৌর প্রশাসক সেলিম আহমেদ-এর সার্বিক নির্দেশনায় বাস্তবায়ন করা হয়।

এছাড়াও গণভোট বিষয়ে সাধারণ জনগণের মতামত সংগ্রহ করে প্রধান উপদেষ্টার নিকট প্রেরণের লক্ষ্যে অনুষ্ঠানে মতামত বক্স স্থাপন করা হয়, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রদান করেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
৬৭৪ বার পড়া হয়েছে