ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তরের সাত থানায় নতুন কমিটি নিষিদ্ধ ছাত্রলীগের

চেকপোস্ট নিউজ::
3

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত সাতটি থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি থানায় এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ছয়টি থানায় আহ্বায়ক কমিটি করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওই জরুরি বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মহানগর উত্তরের কমিটিতে ২৪ জনকে সহসভাপতি হিসেবে অন্তুর্ভুক্ত করা হয়েছে।

এসব কমিটির মধ্যে ঢাকা মহানগরের পল্লবী থানার আগের কমিটি বিলুপ্ত করে আল ইত্তেহাদ রোহানকে সভাপতি ও ফরিদ আবিদ চৌধুরী আবিরকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই থানার আওতাধীন ২, ৩, ৫, ৬ ও ৯১ নং ওয়ার্ডের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রুপনগর থানার কমিটি বিলুপ্ত করে অন্তর ইসলাম বাপ্পিকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই থানার আওতাধীন ৭ ও ৯২ নং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানায় আহ্বায়ক করা হয়েছে শহিদুল ইসলাম রাকিবকে। এ ছাড়া এই থানার আওতাধীন ১ ও ৫১ নং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ভাষানটেক থানার আহ্বায়ক করা হয়েছে মো. দীপু তালুকদার বন্যাকে। এই থানার আওতাধীন ৯৫ নং ওয়ার্ডের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আর বিমানবন্দর থানায় আহ্বায়ক করা হয়েছে মো. সাজ্জাদ হোসেনকে।

কাফরুল থানায় আহ্বায়ক করা হয়েছে ফয়সাল হোসেন দিপুকে। এই থানার আওতাধীন ৪, ১৪, ১৬ ও ৯৪ নং ওয়ার্ডের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উত্তরখান থানার কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. সাব্বির হোসেনকে। একই সঙ্গে এই থানার আওতাধীন ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ডের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে আগামী এক মাসের মধ্যে সারা দেশে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করতে নির্দেশ দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শুক্রবার সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত যে সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ (কেন্দ্রীয় নির্বাহী সংসদের আওতাধীন সাংগঠনিক জেলা মর্যাদার ইউনিট) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি, সেসকল ইউনিটকে আগামী ১৭ মেয়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সেলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৩৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫০২ বার পড়া হয়েছে