লাখাইয়ে ৮০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

লাখাই উপজেলা-এ বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (দিবাগত রাত সাড়ে ৮টা) লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বটতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, এএসআই আকছার মিয়া ও এএএসআই মাসুদ রানাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে বাঙ্গালপাড়া গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মো. আল আমীন (২৮)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে ওসি মো. জাহিদুল হক জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার আসামিকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে। লাখাই উপজেলাকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
























