ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ভূমিহীনদের অধিকার নিয়ে সমন্বয় সভা

হাসিনুজ্জামান মিন্টু, প্রতিনিধি ঠাকুরগাঁও::

ছবি: চেকপোস্ট

ঠাকুরগাঁও-এ ভূমিহীন মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও জনসংগঠনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

“যাদের কিছু নেই, যাদের কেউ নেই—তাদের পাশে আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় ভূমিহীনদের ভূমির অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)। একই সঙ্গে সভায় ষান্মাসিক সমন্বয় সভার কার্যক্রমও সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রকিবুল হক

এছাড়াও উপস্থিত ছিলেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহিদুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মনিরা আক্তার, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি জালাল উদ্দিন এবং নির্বাহী সদস্য রাজকুমার রায়সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ভূমিহীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ভূমি প্রাপ্তির জটিলতা নিরসন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, প্রশাসন ও জনসংগঠনের যৌথ কার্যক্রম আরও জোরদার করা হলে ভূমিহীনদের সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে