ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘটনাটি গোপন করার চেষ্টা, এলাকায় চাঞ্চল্য

লাখাইয়ে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই খুন

লাখাই প্রতিনিধি::
207

হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বামৈ পশ্চিম গ্রামের আবুল খায়ের ও তার বড় ছেলে জুনায়েদ মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আবুল খায়েরের ছোট ছেলে ওবায়েদ উল্লাহ (১৮) তার বড় ভাই জুনায়েদ মিয়া (২৪)-এর মাথায় ইট দিয়ে আঘাত করেন।

ইটের আঘাতে গুরুতর আহত হয়ে জুনায়েদ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় পৌঁছালে শুক্রবার রাতেই জুনায়েদ মিয়ার মৃত্যু হয়।

নিহতের মরদেহ পরে হবিগঞ্জ সদর মডেল থানায় আনা হলে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, “এর আগে এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য ছিল না। পরিবারের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
৬১৫ বার পড়া হয়েছে