ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে ডায়রিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে বেড সংকট

এম এ ওয়াহেদ, লাখাই, হবিগঞ্জ::
16

হবিগঞ্জের লাখাই উপজেলায় আবারও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট দেখা দেওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যার হাসপাতালে বর্তমানে ৫৫ জন রোগী বিভিন্ন রোগে চিকিৎসাধীন রয়েছেন। বেড সংকটের কারণে অনেক রোগীকে বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে অন্তত ২৭ জন নারী, পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জ্বর, পেটব্যথাসহ অন্যান্য রোগে আক্রান্ত রোগীর পাশাপাশি হাম-রুবেলায় আক্রান্ত তিন শিশুও হাসপাতালে ভর্তি রয়েছে।

চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বললে তারা জানান, ভিড় থাকলেও নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছেন। তবে বেড সংকটের কারণে কিছুটা অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মোক্তাদির বলেন, “আবহাওয়া পরিবর্তনের সময় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়া স্বাভাবিক। তবে রোগীদের চিকিৎসা দিতে কোনো ধরনের ঘাটতি নেই।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন জানান, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে এবং চিকিৎসক ও নার্সরা নিয়মিতভাবে রোগীদের সেবা দিচ্ছেন কি না তা তদারকি করা হচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়তে থাকলে দ্রুত অতিরিক্ত বেড ও জনবল বৃদ্ধি করা জরুরি, যাতে রোগীরা যথাযথ চিকিৎসা সেবা পেতে পারেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে