নাসিরনগর এলাকায় অভিযান চালিয়ে
লাখাইয়ে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মুড়িয়াউক ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় রোববার নাসিরনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাঁর নেতৃত্বে ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান, উপপরিদর্শক আবু কাওছারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অংশ নেয়।
এ সময় মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল হকের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার আহমেদ (৪০)-কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
ওসি জাহিদুল হক আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক দেখানো হয়েছে। রোববারই তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























