ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, প্রায় ২৯০ রোগী সেবা পেলেন

শেখ মো. শাহিন উদ্দীন, মাধবপুর প্রতিনিধি::
20

মাধবপুর উপজেলা-এ পল্লীমঙ্গল কর্মসূচী (পিএমকে) শাখার উদ্যোগে দুঃস্থ, অসহায় ও গরীব মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও পাওয়ার চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে প্রায় ২৯০ জন রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ, বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমকে’র প্রতিনিধি মো. মনিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএম মো. হাবিবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মাধবপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার বি এম মো. মুক্তার আলী তালুকদার।

তিনি বলেন, “গ্রামের দুঃস্থ, অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। অর্থাভাবে অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন, তাই নিয়মিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।”

ক্যাম্পে মাধবপুর উপজেলা ছাড়াও নাসিরনগর উপজেলা, বিজয়নগর উপজেলা, সরাইল উপজেলা এবং চুনারুঘাট উপজেলা থেকে আসা রোগীরা সেবা গ্রহণ করেন।

চিকিৎসা নিতে আসা ৭০ বছর বয়সী আবিনা বেগম বলেন, “ফ্রি ক্যাম্পে এসে আমি চক্ষু পরীক্ষা করিয়ে বিনামূল্যে চশমা ও ওষুধ পেয়েছি। এতে খুব খুশি হয়েছি।”

আরেক রোগী ৮০ বছর বয়সী কাসেম আলী বলেন, দীর্ঘদিনের চোখের সমস্যার জন্য তিনি চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প নিয়মিত হলে দরিদ্র ও অসহায় মানুষেরা সহজেই স্বাস্থ্যসেবা পাবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৫০৮ বার পড়া হয়েছে