ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, বালিচাপা অবস্থায় লাশ উদ্ধার

শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর প্রতিনিধি::

ছবি: সংগৃহীত

133

হবিগঞ্জের মাধবপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর বালির নিচে চাপা দিয়েছে স্বামী। পুলিশ মঙ্গলবার সকালে হত্যাকারী স্বামী রাজন মিয়াকে আটক করেছে।

পুলিশ জানায়, রাজন মিয়া আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে বালির নিচে চাপা দেওয়া শাপলা বেগমের (১৯) লাশ উদ্ধার করা হয়।

নিহত শাপলা বেগম নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। আর ঘাতক রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজন মিয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ বালির নিচে চাপা দেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক রাজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
৭৮৩ বার পড়া হয়েছে