ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেলো সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী নৈতিক

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি::
103

নীলফামারীর সৈয়দপুর শহরের কৃতি শিক্ষার্থী নাহিয়ান রহমান নৈতিক চলতি বছরের জুনিয়র বৃত্তি (অস্টম শ্রেণি) পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়েছে। সে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এই কৃতিত্ব অর্জন করেছে। একই প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে অধ্যায়ণরত।

সে সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সূরভী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) সুলতানা নাসরিন দম্পতির ছেলে এবং সাংবাদিক জাকির হোসেনের ভাগিনা।

নৈতিক তার এই সাফল্যের জন্য প্রতিষ্ঠানের শিক্ষক, বাবা-মা ও গৃহশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সকলের দোয়া প্রত্যাশা করেছে। তার এমন ফলাফলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও পরিবারের লোকজন আনন্দিত। তারা নৈতিককে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় এবার ১৮২ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৮ জন,
সাধারণ গ্রেডে ১২৪ জন। আর সবচেয়ে বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। এই প্রতিষ্ঠানেরই ট্যালেন্টপুলে ৪৪ জন ও সাধারণ গ্রেডে ৫৮ জনসহ মোট ১০২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অবশিষ্ট ৮০ জন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
৫৬৫ বার পড়া হয়েছে