ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে জনতার হাতে আটক, গণধোলাইয়ে একজনের মৃত্যু

মোঃ মুমিনুল ইসলাম দিপু, গাইবান্ধা::
87

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে স্থানীয় জনতা আটক করেছে। এ সময় উত্তেজিত জনতার গণধোলাইয়ে একজন ডাকাত ঘটনাস্থলেই মারা যান। অপরজন গুরুতর আহত অবস্থায় রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল ডাকাত ওই এলাকার রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নিয়েছিল এবং প্রস্তুতি নিচ্ছিল। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে ওঠে। পরে স্থানীয়রা দ্রুতগতিতে ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের দুজনকে আটক করে ফেলে।

আটকের পর উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়। এতে গণধোলাইয়ের এক পর্যায়ে একজন ডাকাত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। অপরজন গুরুতর আহত হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ওসি আব্দুল আলিম জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় সম্প্রতি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ ছিল। এ কারণে আটকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ আরও জানিয়েছে, বাকি ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
৫৫১ বার পড়া হয়েছে