ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক’

চেকপোস্ট ডেস্ক::
117

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ থেকে শুরু হচ্ছে নতুন সরকারের যাত্রা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মন্ত্রীসভায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আজ কথা বলেছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্তাজার বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, সাকিব-মাশরাফির বিষয়ে নমনীয় অবস্থান নিবে বিএনপি সরকার। এক্ষেত্রে রাজনৈতিক অবস্থানের বিবেচনা করবে না সরকার।

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকায় দুই ক্রিকেটার সাকিব ও মাশরাফি বিরুদ্ধে অন্তর্বতী সরকারের আমলে হয় একাধিক মামলা। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে। তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার।

মাশরাফি-সাকিবের বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল আজ বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

সাকিব-মাশরাফির ক্রিকেটে ফিরে আসার কথা জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু তাদের  বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে তারা ফিরে আসে, সেই চেষ্টা করা হবে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল। তবে নির্বাচনে পাস করতে পারেননি তিনি, হেরে যান জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে। নির্বাচনে হারলেও টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
৫৫৬ বার পড়া হয়েছে