ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ, লাখাই, হবিগঞ্জ::
2

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মোক্তাদির।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

আলোচনায় আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মোক্তাদির হাম-রুবেলা রোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, হাম একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রমণ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন। তিনি টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ কর্মসূচি সফল করা সম্ভব।” তিনি সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় জানানো হয়, উপজেলার ২৫০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রায় ২১ হাজার ৫০০ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ টিকা দেওয়া হবে।

সোমবার থেকে শুরু হওয়া এ টিকাদান কার্যক্রম টানা ১১ দিন (ছুটির দিন ব্যতীত) উপজেলায় একযোগে পরিচালিত হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫০১ বার পড়া হয়েছে