লাখাইয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিত করণ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ২৫০ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২১৫০০ শিশু কে হাম-রুবেলা টিকাদান বাস্তবায়নের জন্য রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সভা কক্ষে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মোক্তাদির।
অবহিত করণ সভায় আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণী সম্পদ ডাক্তার সাইফুল আজম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, ও সাংবাদিক। অবহিত করণ সভায় হাম-রুবেলা রোগ সম্পর্কে বিস্তারিত বিষয় সম্পর্কে তুলে ধরে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মোক্তাদির। তিনি বলেন হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রমণ রোগ।
এই রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি, কাশির মাধ্যমে অতিদ্রুত ছড়ায়। এ সব থেকে আমরা নিজেদের কে দূরত্ব বজায় রেখে চলতে হবে। পরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শামসুল আরেফীন উপস্থিত শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং আমাদের কি কি করণীয় সেই সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন সকলের মিলিত ঐক্য বদ্ধ প্রয়াশের মাধ্যমে এ সংঙ্গে কাজ করার আহবান জানান। সভায় ডা.শামসুল আরেফীন বলেন উপজেলার ৫ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের শিশুদের কে স্থায়ী ক্যাম্পেইন কেন্দ্র ও অস্থায়ী এবং ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে হাম-রুবেলা ভ্যাকসিন টিকা প্রদান করা হবে।




















