ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
15

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন।

শনিবার সন্ধ্যার পর রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগন ও পথচারীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশার মাধ্যমে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাকে ২০১৪ সালের ন্যায় আবারও চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দিবে বলে আমি আশাবাদী। আমার নির্বাচনী এলাকার জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। এখান থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দূর করবো। সাধারণ শ্রমিকরা যেন নির্ভয়ে বসবাস করতে পারে তার ব্যবস্থা করবো। কমিটি করার মাধ্যমে এ উপজেলার সকল ক্লিনিকে যেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সবসময় থাকে তার ব্যবস্থা করবো। শিক্ষার মান উন্নয়নে কাজ করবো (ইনশাআল্লাহ)।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. বেলায়েত আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সফিক ভূইয়া, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম কাজল, গাজীপুর জেলা আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়া সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম রসুল সুমন সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে