ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

এনামুল হক, অভয়নগর::
13

যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ তারিখ) বিকাল ৪টায় স্থানীয় কার্যালয়ে উপজেলা ও পৌর সংগঠনের ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সেক্রেটারি জনাব এস এম মহিউল ইসলাম এর সভাপতিত্বে এবং পৌর আমীর মাওলানা আলতাফ হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও অভয়নগর উপজেলা শাখার তদারককারী জনাব মোঃ মনিরুল ইসলাম।

সমাবেশে আরও আলোচনা করেন অভয়নগর উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আহমেদ ফারাজী, পৌর যুব বিভাগের সভাপতি জনাব মাসুম বিল্লাহ, শ্রমিক কল্যাণ বিভাগের প্রতিনিধি জনাব হুমায়ুন কবিরসহ ইউনিয়ন আমির ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিরা।

সমাবেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৫০২ বার পড়া হয়েছে

অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
15