এ্যাডামস প্রকল্পের কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরনের ফিল্টারের উদ্ধোধন

বেসরকারি সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন খুলনা আয়োজিত আলোচনা সভা ও আর্সেনিক বিশুদ্ধকরন ফিল্টারের উদ্ধোধন আজ ১৭ এপ্রিল খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: নাজমুল আহসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ্যাডামস ফাউন্ডেশন বাংলাদেশের দারিদ্র্য ও সুবিধা বঞ্চিত মানুষ এবং জীবনমান উন্নয়ন কাজ করে। এটি প্রশংসনীয় উদ্যোগ। এজন্য তিনি এ্যাডামস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, আমি ২০০৬ সাল থেকে আরবান স্যানিটেশন নিয়ে কাজ শুরু করি। সে কাজের প্রক্রিয়ায় আমার অনেক জায়গায় পরিদর্শনের সুযোগ হয়েছে।
এ্যাডামসের মতো আর্গানাইজেশনকে লিগ্যাল ফ্রেমে আনাগেলে উন্নয়ন টেকসই হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হামিদুল বারী, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ব্রিজ অফ লাইট জার্মান এর ব্যাবস্থাপনা পরিচালক হলগার ট্রিচো, বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি ফোরামের ট্রাস্টি মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিউনিটি ফোরামের কেন্দ্রিয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান।
এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এ আলী আসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উল্লেখ্য খুলনা সিটি করপোরেশনের ২৪ টি ওয়ার্ডে এ্যাডামস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে কমিটিতে ১৫ জন করে সদস্য রয়েছেন।
দাতা সংস্থা ব্রিজ অব লাইট জার্মান দীর্ঘ ৪০ বছর যাবৎ এ্যাডামস ফাউন্ডেশনসহ বাংলাদেশের বিভিন্ন সংস্থার মাধ্যমে নানা ধরনের কল্যানমুলক প্রকল্পে অর্থায়ন করছেে। এসকল কাজের মধ্যে রয়েছে যুব সমাজের কারিগরি কাজের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন,গ্রামের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য কলাকৌশল বাস্তবায়ন, মানবাধিকার ও নাগরিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন প্রকল্প কমিউনিটি ফোরাম এবং সিডর, আইলা ও করোনাকালীন দুর্যোগে সহায়তা কার্যক্রম। অনুষ্ঠানে দাতা সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতা ফ্রিডেল কিপ ও মিসেস ম্যাথিন্ডে ফন লুনিংক কিপ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা এ্যাডামস ফাউন্ডেশন, কুয়েট এবং জাপানের রিটসুমেকান ইউনিভার্সিটি এর যৌথ উদ্যোগে উদ্ভাবিত ৩০ লিটার ক্ষমতা সম্পন্ন আর্সেনিক বিমুক্তকরন ফিল্টার উদ্ধোধন করেন।



















