ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
43

গাজীপুরের কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোম বাজার ঈদগা মাঠে এ মেলা আয়োজন করা হয়েছে।

তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিনের সভাপতিত্বে বৈশাখী মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
‘নেশা মুক্ত সমাজ চাই’ এই স্লোগানকে সামনে রেখে মেলাটি আয়োজন করা হয়েছে। মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার। মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা।

প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করে মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় আগত নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুদের সাথে তিনি কথা বলেন এবং তাদের সাথে ছবি তুলেন।

প্রধান অতিথি ফজলুল হক মিলন বলেন, নতুন বছরের আগমনে জীর্ণতা মুছে যাক। চারিদিকে ছড়িয়ে পড়ুক নতুনের জয়গান। বাঙালির এই প্রাণের উৎসবে আমরা মেতে উঠতে চাই আপনাদের সঙ্গ আর ভালোবাসায়। নেশা মুক্ত সমাজ গড়তে চাই। নেশা থেকে যুব সমাজ কে দূরে থাকতে হবে। সুস্থ ও সুন্দর সমাজ গড়াই আমাদের অঙ্গীকার। এরই জন্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরোধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের খেলাধুলা আর সাংস্কৃতিক দিকে ধাবিত হতে হবে। মনের আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতে হবে এবং আনন্দ উল্লাসে বৈশাখী মেলায় মিলিত হতে হবে।

মেলার আয়োজক কমিটির আহ্বায়ক গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা জানিয়েছেন, বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ উপলক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নতুন বছর কে স্বাগত জানানোর মধ্যে দিয়ে অতীত এর সকল কালিমা দুর করে সমাজ থেকে নেশার কালো থাবা দুর করতে বিভিন্ন সময়ে খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্হানে আনন্দ ঘন পরিবেশ তৈরি করতে হবে এবং আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখতে হবে। এরই ধারাবাহিকতা আজকের এই বৈশাখী মেলার আয়োজন, আমাদের যুব সমাজ কে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ব্যস্ত রাখতে হবে। তবেই যুবকদের মন বিষাদে উঠবে না এবং তাদের মনে অন্য কোন বাজে চিন্তা আসবে না। আমি কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা এবং গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন ভাই শত ব্যস্ততার মধ্যে ও আমাদের বৈশাখী মেলার উদ্বোধন করতে এসেছেন, এই জন্য আমি আমার প্রিয় সংগঠনের শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। পাশাপাশি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের দীর্ঘয়ু কামনা করছি এবং এই বৈশাখী মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে মেলার সফলতা কামনা করছি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৫২১ বার পড়া হয়েছে