ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেসিসির তেল চুরিকালে আটক গাড়ি চালক ক্লোজড, তদন্ত কমিটি গঠন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
9

খুলনার খালিশপুরে ফায়ার সার্ভিসের সামনে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লা উত্তোলনকারী ব্যাক হুইলার লোডার – ৬ গাড়ি থেকে তেল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে এনায়েত হোসেন বাবলু নামে এক চালক। তার সহযোগিতায় গাড়ির হেলপার সুরুজ। আজ ১৯ মার্চ দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১০ লিটার জালানী তেল।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কনঞ্জারভেন্সি অফিসার আনিসুর রহমান জানান, বিশ লিটার ক্যান ভর্তি তেল ছিল। যার বেশিরভাগ ঢেলে ফেলে দেয় ময়লা আবর্জনার ভেতরে। তেল চুরির সময় কনজাঞ্জারভেন্সি বিভাগের সদস্য নুরুজ্জামান সুমন হাতেনাতে আটক করে। দীর্ঘ দিন যাবৎ চালক বাবলু গাড়ি থেকে নিয়মিত তেল চুরি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে কতৃপক্ষের নির্দেশনায় সুমন তার ওপর নজর রাখে। সে অনুযায়ী ১৯ মার্চ তেল চুরিকালে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় সে আলামত নষ্ট করতে তেলের ড্রাম ময়লার ভেতরে ঢেলে দেয়। ঠেকাতে গেলে বাবলু ও সুরুজ দুজন মিলে নুরুজ্জামানকে মারধর করে। এঘটনায় চালক বাবলুকে ক্লোজ করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান।

এ ব্যাপারে কথা হয় কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে। তিনি বলেন, তেল চুরির বিষয়টি সত্য। আগে থেকে তিনি অবগত হয়েছেন, সে অনুযায়ী আজ বাবলুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসক জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৫০৩ বার পড়া হয়েছে