ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবি সাহিত্য সংসদের নেতৃত্বে মুসা-আবদুল্লাহ

ইবি প্রতিনিধি::
109

ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের নতুন কমিটি প্রণয়ন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মুসা খান ও সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ আল সদর মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিভাগের অধ্যাপক ড. শেখ মোহা. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো:রাতুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, অর্থ সম্পাদক রাবেয়া খন্দকার, সহ-অর্থ সম্পাদক সুমি খানম, দফতর সম্পাদক চয়েস কুমার বিশ্বাস, উপ-দফতর সম্পাদক মো: রনি আলম, গ্রন্থাগার সম্পাদক মহিউদ্দিন ফকির, সহ গ্রন্থাগার সম্পাদক সিরাজস মনিরা জেনন, প্রচার সম্পাদক যুক্তা জ্যোতি গোলদার,সহ-প্রচার সম্পাদক মো.শাহ্ জাহান মিঞা, পাঠচক্র সম্পাদক হুমায়ূন রশিদ হিমু, সহ-পাঠচক্র সম্পাদক আবদুর রহমান রাতুল,কার্যনির্বাহী সদস্য মো: শোয়াইব হোসেন, মোসারফ মূসা ও নূর মিশরী মনোনীত হয়েছেন।

নব-মমোনীত সভাপতি মুসা খান বলেন, আজ ‘সাহিত্য সংসদ’-এর নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে সভাপতি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার অনুভূতি মিশ্র। একদিকে যেমন আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, অন্যদিকে এই সংগঠনের গৌরবময় ঐতিহ্যকে সামনে এগিয়ে নেওয়ার এক বিশাল দায়িত্ব আজ আমার কাঁধে।

তিনি আরো বলেন, আমি চাই আমাদের সংসদ যেন হয়ে ওঠে নতুন ও অভিজ্ঞ লেখকদের সেতুবন্ধন। আমরা নিয়মিত পাঠচক্র, সাহিত্য আড্ডা এবং দেয়ালিকা বা ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে আমাদের চর্চাকে অব্যাহত রাখব। মনে রাখবেন, বদ্ধ চিন্তায় মুক্তি নেই। সাহিত্যই পারে আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করতে এবং আমাদের মাঝে বুদ্ধির মুক্তি ঘটাতে। এই পদটি কেবল আমার একার নয়-এটি আপনাদের সবার। আমার কোনো ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন এবং প্রতিটি ভালো কাজে আমার পাশে থাকবেন। মনে রাখবেন, বদ্ধ চিন্তায় মুক্তি নেই; বুদ্ধির মুক্তি ঘটে নিয়মিত চর্চায়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৫৬৫ বার পড়া হয়েছে