ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

চেকপোস্ট ডেস্ক::
137

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “গত ১৫-১৬ বছর ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা জনগণকে থেকে নেওয়া হয়েছে। যারা এটি করেছে তারা দেশ থেকে চলে গিয়েছে।”

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, “শুধু ভোট দিলেই চলবে না। ওখানে থাকতে হবে, আপনার ভোটের হিসাব কড়াই-গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের। সকল ধর্মের মানুষ একসাথে থেকে দেশ গড়ে তুলতে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।”

তারেক রহমান আরও বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। পূর্বের নেতারা সমস্যার সমাধান করতে পারেননি; কিন্তু বিএনপি সরকার গঠন করলে নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, বল্কবাধসহ অন্যান্য সমস্যা সমাধান করা হবে।

জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলু, এবং উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মী।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৮৪ বার পড়া হয়েছে