ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত প্রার্থীর

বাগেরহাট-৩ আসনে জামায়াত প্রার্থী আ. ওয়াদুদের জনসভা

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
151

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের ফুলপুকুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। পেড়িখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল–মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. ইকবাল হোসাইন ও শেখ মোহাম্মদ ইউনুস।
এছাড়াও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, রামপাল উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, মোংলা উপজেলা জামায়াতের আমীর মো. কোহিনুর সরদার, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, মুক্তিযোদ্ধা রাজু আহমেদ, ছাত্রশিবির নেতা আহমদুল্লাহ, মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৯৪ বার পড়া হয়েছে