ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪২০ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা জব্দ

সাতক্ষীরায় অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি::
210

সেনাবাহিনী সাতক্ষীরার শহরে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আরাফাত এবং তার দুই সহযোগীকে আটক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে শহরের পলাশপোল এলাকায় আরাফাতের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, মো. ইয়াসিন আরাফাত (২৫), পলাশপোল এলাকার আমিনুল সরদারের ছেলে, মো. রাকিব হোসেন (২০), কামালনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে, মো. মুরাদ হোসেন (২০), একই এলাকার মৃত মুকুল হোসেনের ছেলে

সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা নগদ, ছয়টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়াসিন আরাফাত জেলার পরিচিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক পাচার ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা উদ্ধারকৃত অস্ত্র ও লাঠি ব্যবহার করে এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

সেনাবাহিনী জানিয়েছে, মাদক ও অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৬৪৭ বার পড়া হয়েছে