ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ গ্রেপ্তার

জাকিরুল ইসলাম,জামালপুর::

ছবি: আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আকাশ

63

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জজ আদালতের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক।

গ্রেপ্তার আমান উল্লাহ জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। ওসি আতিক বলেন, “জুলাই ও অগাস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
৬৪৪ বার পড়া হয়েছে