ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাটি কাটার দায়ে অর্থদণ্ড

এম এ ওয়াহেদ, লাখাই, হবিগঞ্জ::
167

লাখাই উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

লাখাই উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার লাখাই ইউনিয়নের কৈয়াকান্দি বাঁধ এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে স্থানীয় জনগণ ও স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালায়। এ সময় বটতলা এলাকায় মাটি বোঝাই চারটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় বামৈ পশ্চিম গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে এবং বর্তমান ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দীন (ছোট্ট মিয়া)-কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক নুরুজ্জামানসহ একটি পুলিশ টিম।

উপজেলা প্রশাসন জানায়, ফসলি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
৬২৩ বার পড়া হয়েছে