ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোড়াকরি ইউনিয়নে অবৈধ মাটি পরিবহনের দায়ে

লাখাইয়ে ট্রাক্টর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

লাখাই প্রতিনিধি::
113

হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে এক ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা সমজ আলীর ছেলে রুবেল মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় রুবেল মিয়াকে এ অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পরিবহনের সময় তিনটি মাটি বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত ও শুনানি শেষে ট্রাক্টর মালিকের বিরুদ্ধে এই জরিমানা করা হয়।

প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
৫৬৭ বার পড়া হয়েছে