রামপালে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অবহিতকরণ সভা

বাগেরহাটের রামপালে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধের লক্ষ্যে মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (BHP)-এর ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবু জাফর সিদ্দিক, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ব্র্যাকের ম্যানেজার বাসুদেব নন্দী, ক্লাইমেট চেইঞ্জ অফিসার তন্ময় সাহা এবং রামপাল উপজেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মো. শেরওয়ান শেখ। সভার সঞ্চালনা করেন আরজুল ইসলাম।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বাস্থ্যঝুঁকি কমাতে স্থানীয় জনগণকে প্রস্তুত করা এবং সচেতনতা বৃদ্ধি করা অপরিহার্য।




















