ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় অভিযান

রাজশাহীতে শ্রমিক লীগ নেতা আরিফ শেখ গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::
212

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

আরএমপি সূত্র জানায়, বিশেষ এই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জন এবং আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জন রয়েছেন।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এ গ্রেপ্তারকৃত উল্লেখযোগ্য আসামি হলেন মো: আরিফ শেখ (৫২)। তিনি রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারি। আরিফ শেখ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত নওশাদ শেখের ছেলে।

আরএমপি জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
৬৪৭ বার পড়া হয়েছে