ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুরে প্রত্যাশা ক্যাডেট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
33

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মহিপুরে অবস্থিত প্রত্যাশা ক্যাডেট স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রবিউল ইসলাম (টিপু)। আরও উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ কেতাবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরে তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একইসাথে বিগত বছরের কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ রবিউল ইসলাম (টিপু) বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধা ও নৈতিকতার সমন্বয়ে তাদের গড়ে তুলতে হবে যেন তারা দেশ ও দশের সেবা করতে পারে।” তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখায় শিক্ষকদের ধন্যবাদ জানান।

​অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:১৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৫২০ বার পড়া হয়েছে