ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্য ইসরায়েলে আঘাত হানলো ইরানের ক্ষেপণাস্ত্র

চেকপোস্ট ডেস্ক::
43

মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

শুক্রবার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ২১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আতঙ্কজনিত কারণে আরও ১৩ জন চিকিৎসা নিয়েছেন।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রাতে ইরাকে একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হয়ে তাদের চার সেনা নিহত হয়েছে, যার ফলে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর মৃত্যুর সংখ্যা ১১ জনে দাঁড়াল।

সংঘাতময় পরিবেশ কতদিন থাকবে এ নিয়ে মিশ্র বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ‘পাগল বদমাশদের সতর্ক থাকা উচিত।’

সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
৫২০ বার পড়া হয়েছে