ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুষ্টিহীনতা রোধে ছাতকে সচেতনতামূলক আয়োজন

দিলোয়ার হোসেন, প্রতিনিধি ছাতক::

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলা-এ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাতক-এর হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। তিনি জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মনির হোসেন, মেডিকেল অফিসার ডা. সালমান আহমদ, ডা. তৌফিকুল ইসলাম শাওন, ডা. শরিফ মোহাম্মদ, ডা. সায়মা তাসনিম নৃহা, ডা. সাবিনা, ডা. মলি, প্রধান অফিস সহকারী আমিরুল ইসলাম, উপজেলা পুষ্টি কর্মকর্তা হেলেন কেলার বিধান জন কস্তা, টিএলসিএ কামরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, দেশের অনেক মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং শিশুরা পুষ্টিহীনতায় ভোগে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এছাড়া জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ পুষ্টিহীনতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনসাধারণকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে