ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::

ছবি: সংগৃহীত

108

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে নিখোঁজের তিন দিন পর ১১ বছরের শিশু তাসনিয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাসনিয়া আক্তার ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে তাসনিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রামবাসী একরামুলের গোয়ালঘরে একটি বস্তার ভেতরে লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর একরামুল ইসলাম পালিয়ে যায়। তবে পুলিশ তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৭৫১ বার পড়া হয়েছে