ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পৌর বিএনপির ০২নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাহিম হোসেন, চাপাইনবাবগঞ্জ::

চাঁপাইনবাবগঞ্জে পৌর বিএনপির ০২নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

90

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ০২নং ওয়ার্ডের কর্মী সম্মেলন আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউন ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান শৈলী। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব মোঃ সারোয়ার জাহান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম এবং সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল সালাম।

বক্তারা বলেন, বিগত আন্দোলন সংগ্রামে যারা সম্মুখসারিতে ছিলেন, তাদের নেতৃত্বেই জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করা হবে।
তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে।

অনুষ্ঠানে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রমকে গতিশীল করার অঙ্গীকার করেন এবং ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৬৫২ বার পড়া হয়েছে

লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন। এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ লাখাইয়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম,লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাজিব কুমার আচার্য্য, লাখাই প্রেসক্লাব সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক। বিজ্ঞান মেলা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ এর পক্ষ থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী নিয়ে ১২ টি স্টল অংশ নেয়। উদ্বোধন পরবর্তী সময়ে উদ্বোধক সহ অতিথি বৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে যা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন এর অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধকতা। এতে থেকে উত্তোরনে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী বৃদ্ধি করতে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরণ সভা ও আধুনিক যন্ত্রপাতি সম্বৃদ্ধ বিজ্ঞানাগার সুবিধা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করতে হবে।