ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা নগরীতে গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
52

খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ: আজিজ(৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত ৯ টার দিকে নগরীর নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে জখম করে। অবস্থা আশংকাজনক থাকায় রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ২ টার দিকে সে মারা যায়। সে বাগমারা মেইন রোড ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোড কাজী অফিসের সামনে দাড়িয়ে ছিল। এসময় দুই মোটরসাইকেলে ৫ জন এসে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর দুইটি গুলি করে। একটি তার বুকের বাম পাশে এবং অপরটি তার পেটে লাগে। পরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শরিরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা অবনতি হওয়ায় রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ২ টার দিকে মারা যায়। তবে কি কারনে তাকে গুলি করা হয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

কেএমপির উপ পুলিশ কমিশনার ( দক্ষিন) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত যুবক খুলনার একটি বিশেষ বাহিনীর সদস্য। অন্য একটি গ্রুপের সাথে তাদের কন্ট্রাকের কারনে আজ এ হামলার ঘটনা। এর আগে তাকে মারার জন্য গুলি করা হয়েছিল। এ ঘটনার সাথে কারা জড়িত আছে আমরা খুজে বের করার চেষ্টায় আছি। ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা পেয়েছি।

স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, তার শরিরে বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন আছে। তার বিরুদ্ধে ৩ টি মামলা পেয়েছি এবং আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এদিকে মৃত আ: আজিজের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৫৩৩ বার পড়া হয়েছে