ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন খুলনার সাংবাদিকরা।

খুলনায় নওরোজ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
146

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দূরবানী–র বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা–র উদ্যোগে সাধারণ সাংবাদিক সমাজ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন—দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক নওরোজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মো. রিয়াজ উদ্দীন এবং দৈনিক গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার সিরাজ উদ্দিন সেন্টু।

বক্তারা বলেন, দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, হয়রানিমূলক ও ষড়যন্ত্রের অংশ। স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের কারণে তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—দৈনিক ঘোষণা খুলনা ব্যুরোর মো. রবিউল হোসেন খান, দৈনিক গণমুক্তি ও ডেইলি মর্নিং ভয়েস-এর খুলনা ব্যুরো প্রধান এম এম আরিফুল ইসলাম মিলন, আঞ্চলিক দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মো. রুহুল আমিন, আঞ্চলিক দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার রেজা আহমদ, নিউজ টুয়েন্টি ওয়ান-এর খুলনা প্রতিনিধি মো. শামীম হোসেন, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী আতিক, দৈনিক আমার দেশ পত্রিকার রূপসা প্রতিনিধি ও দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার বিএইচএম বাকি, দৈনিক বাংলাদেশ সমাচার ও খুলনা গেজেটের দাকোপ প্রতিনিধি শিপন খলিফা, নিউজ সারা বাংলা ও দ্য ডেইলি মর্নিং ভয়েস-এর স্টাফ রিপোর্টার মো. আসিফ আমিন, দৈনিক নওরোজের ফটো সাংবাদিক মো. জাহিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

উল্লেখ্য, এর আগে দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দূরবানী বর্তমান আইন সচিব লিয়াকাত আলী মোল্লা, উপসচিব (প্রশাসন) গোলজার রহমানসহ সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা জজের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করেন। ওইসব সংবাদের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি করা হয় বলে জানা যায়।

এরই ধারাবাহিকতায় জামালপুরের রাজিবুল ইসলাম নামে এক ঠিকাদার গত ৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টায় চাঁদাবাজির অভিযোগ তুলে ১২ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আদালত নওরোজ সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে গত ৭ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে ৭৬ বছর বয়সী শামসুল হক দূরবানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান—এমন তথ্য জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
৫৯৩ বার পড়া হয়েছে