ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চমী তিথিতে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা

কুবি প্রতিনিধি::
127

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিমা স্থাপনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টায় প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠা ও মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণ করা হয়।

পরে নবীন বরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সন্ধ্যায় আরতি ও প্রার্থনার মাধ্যমে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্তী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তমা সাহা, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণ কুমার সাহাসহ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আপন বসাক বলেন, “সরস্বতী পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়; এটি জ্ঞান, নৈতিকতা ও বিনয়ের মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার প্রতীক। এই আয়োজন শিক্ষাঙ্গনের ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।”

পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব বিশ্বাস বলেন, “প্রতি বছরের ন্যায় এবছরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০ বছর পূর্তি সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। আজকের এই শুভ দিনে সকলের মঙ্গল কামনা করি।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৫৭৪ বার পড়া হয়েছে