ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদন্ড

এনামুল হক, অভয়নগর প্রতিনিধি::
77

যশোরের অভয়নগরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে রাজু মল্লিক (৩২) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাজু মল্লিক উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হাসান মল্লিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত কুমার রায় জানান, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের হাসান মল্লিকের ছেলে রাজু মল্লিককে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘গাঁজা সেবন ও সংরক্ষণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ক্রমিক ২১ ধারা মোতাবেক এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।’

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৫৪৪ বার পড়া হয়েছে