ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা প্রতিনিধি::
85

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের পদায়নকৃত অধ্যক্ষ মো. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ মিঞা।

পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রভাতী শাখার শিফট ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং দিবা শাখার ইনচার্জ মো. মেহেদুল ইসলাম প্রধান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। এতে অংশ নেয় দীপান্বিতা ঘোষহিয়া, নন্দিতা রায় নদী, তাসনিয়া হোসেন বিভা, চৈতী, বর্ষা, জান্নাতুল ফারিহা, তাসনুবা তাবাসসুম সুহা, প্রত্যয়ী পূর্ণতা, দীপশিখা সরকার, প্রকৃতি বর্মন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুর রশিদ বলেন, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হতে হবে। কুসংস্কারমুক্ত থাকতে বিজ্ঞান চর্চার বিকল্প নেই।

শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক স্বপন কুমার সাহা এবং শিক্ষার্থী মুনতাফা তাসিন ও রুবাইয়া খানম।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৫৫২ বার পড়া হয়েছে