ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খেলাধুলা

বিশ্বকাপের টিকিটের চড়া দাম, ফিফার বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু টিকিটের চড়া দাম নিয়ে আয়োজক সংস্থা ফিফার ওপর চরম ক্ষুব্ধ

আগস্টে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল

সফরটা গত বছরই হওয়ার কথা ছিল। কিন্ত নিজ দেশের সরকারের অনুমতি না মেলায় বাংলাদেশ সফর স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড

ভারত সিরিজের কারণে আয়ারল্যান্ড সফর পিছিয়েছে বাংলাদেশ

আসন্ন আয়ারল্যান্ড সফর আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারিত এই সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত এসেছে একই সময়ে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনার কারণে বলে বিসিবির এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিবির এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ জানিয়েছিল যে সেপ্টেম্বরের ওই সময় দল পাঠানো সম্ভব হবে না। কারণ, ওই উইন্ডোতেই ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরপর দুই বোর্ডই সমঝোতার ভিত্তিতে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। যদিও আয়ারল্যান্ডের সদ্য প্রকাশিত বার্ষিক সূচিতে সিরিজটি ছিল, পরে তারা জানায় ২০২৬ সালের মধ্যে নতুন কোনো সময়সূচি মানিয়ে নেওয়া সম্ভব নয়। ফলে সফরটি ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। এরই মধ্যে ভারতীয় দলের বাংলাদেশ সফরের নতুন সূচিও চূড়ান্ত হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারত ২৮ আগস্ট বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডে ম্যাচগুলো হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর, আর টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। বিসিবির ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘ভারত সিরিজটি গত বছর থেকে এ বছরের সেপ্টেম্বরে আনা হয়। তখন আমরা আয়ারল্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম, তারা কি অন্য কোনো সময়ে সিরিজটি নিতে পারবে? কিন্তু তারা জানায়, ২০২৬ সালে সেটা সম্ভব নয়। তাই আপাতত সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, অন্য কিছু সূচিগত জটিলতাও ছিল। এখন উভয় বোর্ড মিলে নতুন সময় খোঁজার চেষ্টা করবে, সম্ভব হলে ২০২৭ সালে এই সিরিজটি আয়োজন করা হতে পারে। এদিকে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ৭৯, যা দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দুই পয়েন্ট বেশি। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করতে হলে আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে বাংলাদেশকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। শীর্ষ আটের বাইরে থাকা দলগুলোকে বাছাইপর্ব খেলতে হবে।

মিরাজ-জ্যোতিরা ঈদ উপহার পেলেও যে কারণে পাননি তামিমরা

পাকিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এখন ঈদের ছুটি কাটাচ্ছেন। আজ (শনিবার) দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

৯০০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি, তবু বিদায় মায়ামির

একদিকে ইতিহাস, অন্যদিকে হতাশা—লিওনেল মেসির জন্য রাতটি ছিল আবেগ আর আক্ষেপে ভরা। ক্যারিয়ারের ৯০০তম গোল করে অনন্য উচ্চতায় পৌঁছালেও ইন্টার

আদালতের রায়ে সেনেগালের ট্রফি এখন মরক্কোর

আফ্রিকান ফুটবলে বড় নাটকীয় মোড় ফাইনালে জয় পাওয়ার পরও শিরোপা হারাতে হলো সেনেগালকে। আপিল রায়ে আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচগুলোকে সামনে

রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে ২৯১ রানের টার্গেট দিয়ে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ ভেঙ্গে দেন বাংলাদেশের পেসাররা। এরপর একাই দলকে

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া। ভারত–বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যত না দূরত্ব

মেসির জন্য মেক্সিকান শিল্পীর বিশেষ উপহার

মিয়ামিতে মাঠের বাইরে স্মরণীয় এক মুহূর্তই উপভোগ করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের খুশি হওয়ার কারণ তো অবশ্যই আছে। বিশেষ একটি